বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাল খনন প্রকল্পে নয়ছয় ! কালিহাতীতে অনিয়মের অভিযোগে ৬ লাখ ২৬ হাজার ৫ শত ২৬ টাকা ফেরত গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের মহানগর শাখার উদ্যোগে মৌসুমী  ফল উৎসব অনুষ্ঠিত গাজীপুরকে শব্দদূষণমুক্ত রাখতে ১২ সপ্তাহের কর্মসূচি পটুয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা  ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি কাজী সরোয়ার, সেক্রেটারি ওয়াহিদুজ্জামান। ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি কোতোয়ালির মাহমুদুল হাসান : রিপোর্টার্স ক্লাব ফরিদপুর এর শুভেচ্ছা  সংবাদ প্রকাশের পর সালথায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কাভার্ড ভ্যান জব্দ খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২

ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি কাজী সরোয়ার, সেক্রেটারি ওয়াহিদুজ্জামান।

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত।  সম্মেলনে আংশিক কমিটি ঘোষনা করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

 

 

সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীডে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সম্মেলনের দ্বিতীয় সেসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটি গঠনে সভাপতি হিসেবে মাওঃ কাজী গোলাম সরোয়ার ও সেক্রেটারী পদে মাওঃ আর.আই.এম ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি পদে হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার মো. আব্দুল হাকিম এবং জয়েন্ট সেক্রেটারী পদে মো. জাহিদ হোসেন লিটনের নাম ঘোষনা করেন। এ নবনির্বাচিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন প্রধান অতিথি।

 

 

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ:) খলিফা ঝাটরা পীর সাহেব ঝাটরা) আলহাজ্ব মুফতী মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ্ব হযরত মাওঃ হাবিবুর রহমা মেজবাহ, জেলা কমিটির উপদেষ্ঠা মুফতী আবুবকর সিদ্দিক, জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওঃ মুহাঃ আনম ইব্রাহীম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওঃ আবুল বাশার জিহাদী, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাঃ জসিম উদ্দিন জাফর। আরও বক্তব্য রাখেন মাওঃ মুহাঃ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওঃ মোসাদ্দেক বিল্লাহ রুমী, ছাত্র আন্দলনের মুহাঃ হাসান আলী, মাওঃ বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাঃ মোঃ মিল্লাত হাওলাদার, মাওঃ মনিরুল ইসলাম, হাঃ মাওঃ রুহুল আমীন, মাওঃ মুহাঃ আব্দুর রব, আলহাজ্ব আঃ ওয়াদুদ গোলদার।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা সমূহের নেতৃবৃন্দকেসহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews