বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু  সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল।  গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ইউপি চেয়ারম্যানের জন্য স্নাতক, সদস্যের জন্য এইচএসসি: সময়ের দাবি নাকি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, 

গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় রাতভর আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, নগদ অর্থ, দেশীয় অস্ত্র, মাদক প্যাকেজিংয়ের যন্ত্রপাতি এবং নজরদারি সরঞ্জাম জব্দ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুজন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৫আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা আট ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। মাদক ও অপরাধের বিরুদ্ধে জিএমপির সাম্প্রতিক অভিযানের মধ্যে এটিকে অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

 

অভিযানকালে বিভিন্ন স্থান তল্লাশি করে ২১৯ গ্রাম হেরোইন এবং প্রায় ১ দশমিক ৬ কেজি ওজনের ২১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা ও ২৮০ ওমানি রিয়াল।

 

অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি রামদা, দুটি সামুরাই তলোয়ার, একটি স্টিলের চাপাতি এবং ১০টি স্টিলের পাইপ। একটি প্লাস্টিকের খেলনা পিস্তলও ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

 

মাদকদ্রব্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ ও অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত হতে পারে এমন একটি টাকা গণনার মেশিন এবং একটি প্যাকেজিং মেশিন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তিনটি ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআর জব্দ করা হয়েছে।

 

অভিযানস্থল থেকে স্বর্ণসদৃশ বেশ কিছু অলংকারও উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি চেইন, সাতটি আংটি ও দুটি ব্রেসলেট রয়েছে। অলংকারগুলোর প্রকৃত উপাদান, মালিকানা এবং উৎস যাচাই করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews