বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু  সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল।  গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ইউপি চেয়ারম্যানের জন্য স্নাতক, সদস্যের জন্য এইচএসসি: সময়ের দাবি নাকি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, 

রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। আলোচনা সভায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজজাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, সহকারী সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ লবিবুল ইসলাম এবং জুলাই যোদ্ধা তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার, তরিকুল ইসলাম, আরাফাত আজিম, আইয়ান চৌধুরী ও সোহান শেখ। অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোঃ শাহাজাহান চৌকিদার, ইউনুচ শেখ ও রুবেল মোল্যা-কে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইয়াসিনের কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ এবং বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews