বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু  সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল।  গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ইউপি চেয়ারম্যানের জন্য স্নাতক, সদস্যের জন্য এইচএসসি: সময়ের দাবি নাকি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, 

সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু 

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত গৃহবধূ সরস্বতী মণ্ডল (৪২) পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী এবং শিশু সাকিবা আক্তার (৩) একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।

 

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী মণ্ডল মঙ্গলবার খুব সকালে বাড়ির পাশে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার সময় অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাকে ছোবল মারে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

 

নিহত শিশু সাকিবার স্বজন ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিলো ছোট্ট শিশু সাকিবা। খেলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে ভেতরে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। কিন্তু দ্রুত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

 

গৃহবধূ ও শিশু মৃত্যুর বিষটি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকলেই সাবধানে চলাচল করবেন। সাপের কামড় বা যেকোন শারিরীক সমস্যায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। এসময় তিনি সাপের কামড়ে নিহত পরিবার দুটিকে সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews