শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩৪০ বাংলাদেশি। তুহিন হত্যার ১ বছর: চান্দনায় ক্ষোভের আগুন, দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন  সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার । আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। 

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

 

 

পানির ট্যাংকে লুকানো ছিল ৫৪ কেজি গাঁজা, গাড়ি থেকে উদ্ধার আরও ১৪ কেজি।

 

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার একটি অংশ পাচারের উদ্দেশ্যে অভিনব কৌশলে একটি পরিত্যক্ত পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেল ও গভীর রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই মো. জিয়া উদ্দিনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং পৌরসভার উত্তরপাড়া তুলাগাছ এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— পূর্ণমতি নোয়াপাড়া গ্রামের শাহাজাহান সাজু (৪৫), পিতা মৃত সাম মিয়া এবং একই গ্রামের স্বপন (৩৫), পিতা আব্দুর রহিম।

 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই দিন বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার-খারেরা পূর্বপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি পুরাতন পানির ট্যাংকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজা পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। এ ঘটনায় খারেরা গ্রামের আব্দুল আলীর ছেলে শহীদুল ইসলাম শহীদ (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে এবং এ নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

অভিযানের নেতৃত্বদানকারী এসআই মো. জিয়া উদ্দিন বলেন, “মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের গডফাদারদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

বুড়িচং থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে এবং মাদক চক্রের পেছনের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews