শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার । আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার । 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ শওকত আলী

জেলা প্রতিনিধি, নড়াইল।

 

 

 

নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা বিএনপির সব সাংগঠনিক ও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন।”

দলীয় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নড়াইলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews