শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব মুন্সিগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জের আগুন লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩৪০ বাংলাদেশি। তুহিন হত্যার ১ বছর: চান্দনায় ক্ষোভের আগুন, দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন  সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ।

খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নঈমুল আলমঃ খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটি খালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম (২০) ও আয়শা। নাসির উদ্দীন সেন্টু ও সাফিয়া বেগম বর্তমানে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।খোঁজ নিয়ে জানা যায়, চার আসামীর একজন নাসির উদ্দীন সেন্টুর কাছে বিএনপি মিডিয়া সেলের পরিচয়পত্র পাওয়া যায়। তিনি খুলনায় বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এছাড়া খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় খুলনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি।

 

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews