শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব মুন্সিগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জের আগুন লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩৪০ বাংলাদেশি। তুহিন হত্যার ১ বছর: চান্দনায় ক্ষোভের আগুন, দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন  সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ।

রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার : সোহেল রানা

 

রোমের ফিউমিচিনো বিমানবন্দর (FCO) থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইটে কারিগরি জটিলতার কারণে বিলম্ব হয়েছে। নির্ধারিত উড়োজাহাজ S2-AJY বর্তমানে Aircraft on Ground (AOG) অবস্থায় রয়েছে।

 

কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ নিয়ে BG305/08 আগস্ট ফ্লাইটটি রোমের উদ্দেশে পাঠানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লাইটটি ০৮ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে (১৩:৫৩ LT) রওনা হয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যাওয়া ফ্লাইটটি ১৬:৫০ UTC, অর্থাৎ রোম স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, রোমে পৌঁছানোর কথা রয়েছে।

এরপর উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনের কাজ সম্পন্ন হলে BG306/08 আগস্ট ফ্লাইটটি রোম স্থানীয় সময় রাত ১০টায় (২০:০০ UTC) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি রোম থেকে উড্ডয়ন করতে পারলে ০৯ আগস্ট সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সময় (BST) ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি ও ফ্লাইটের সময়সূচি সম্পর্কে নিয়মিত অবহিত করা হবে বলে জানা গেছে।

তবে কারিগরি কাজের অগ্রগতি ও অপারেশনাল পরিস্থিতির ওপর ভিত্তি করে উড্ডয়নের সময় পরিবর্তিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews