
সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতদ্বারা জানানো যাইতেছে যে, সম্প্রতি ‘দৈনিক গণতদন্ত’ পত্রিকায় গণপূর্ত অধিদপ্তরের সম্মানাস্পদ তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব বদরুল আলম খানের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ভিত্তিহীন উপাত্তের ভিত্তিতে একটি মানহানিকর সংবাদ প্রকাশিত হইয়াছে, যাহা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে। উল্লেখ্য, পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে জনাব নুরুল ইসলাম রকিকে ভারপ্রাপ্ত সম্পাদকের সাময়িক দায়িত্ব প্রদান করা হইলেও তিনি স্বীয় পদের চরম অপব্যবহার করিয়া পেশাগত নৈতিকতা বিসর্জনপূর্বক সরকারি প্রকৌশলী ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিক ব্ল্যাকমেইলিং ও ভিত্তিহীন তথ্য পরিবেশনে লিপ্ত হন। সাংবাদিকতার নামাবরণে এইহেন অপসাংবাদিকতা, চরিত্রহনন ও ব্ল্যাকমেইলিংয়ের দায়ে তাহাকে ‘দৈনিক গণতদন্ত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পদ হইতে তাৎক্ষণিকভাবে চূড়ান্তভাবে অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কার করা হইল।
অদ্য হইতে উক্ত ব্যক্তির সহিত ‘দৈনিক গণতদন্ত’ পত্রিকার কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রাতিষ্ঠানিক ও পেশাগত সম্পর্ক থাকিবে না এবং তাহার কোনো অপকর্মের দায়ভার পত্রিকা কর্তৃপক্ষ বহন করিবে না। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব বদরুল আলম খানের বিরুদ্ধে প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিকৃষ্টতম বহিঃপ্রকাশ মাত্র। পত্রিকা কর্তৃপক্ষ উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাইতেছে এবং ভবিষ্যতে এইরূপ অপসাংবাদিকতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।
- কর্তৃপক্ষ
দৈনিক গণতদন্ত