লালমনিরহাট প্রতিনিধি;
মোঃ রব্বানী ইসলাম
মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকবিরোধী জন সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় লালমনিরহাট অডিটোরিয়ামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে জনসাধারণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
তারাবক্তব্যে বলেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না,এর প্রভাব পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপরও প্রভাব পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ ও বিভিন্ন সংগঠনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন সংগঠনের সহযোগিতার মাদকমুক্ত সমাজ গঠনে নিজেদের অবস্থান থেকে সচেতনতা তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ১০-০৮-২০২৬_