সাইদ গাজী, সালথা,(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত
শফিউল মন্জুর ফরিদ
আহবায়ক জেলা শাখা
নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক গোলাম মোস্তফা,
সদস্য সচিব মোঃ রুবেল চোকদার,
সদস্য নজরুল শেখ
শেখ শাহজাহান,
বাবলু, মামুন রহমান,
সাক্ষাৎকালে ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনস্বার্থে পুলিশের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।