বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।  দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী ফসলী জমিতে অবৈধ ইটভাটা স্বাস্থ্যসম্মত পরিবেশ হুমকির মুখে।  জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় লোহাগড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত রাজধানীর দক্ষিণখানের কাওলায় ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ রাজউক আইনের তোয়াক্কা না করে দুই দফা উচ্ছেদের পরও অবৈধ ১০ তলা ভবনে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভাড়াটিয়া প্রবেশ তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ! লালমনিরহাটে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’

দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের একমাত্র চলাচলের ইট সলিং রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বলরামপুর গ্রামের মানুষের প্রধান সড়ক ও মূল লোকালয়ে যোগাযোগের একমাত্র পথ এটি। কিন্তু দীর্ঘদিন কোনো তদারকি বা মেরামত না হওয়ায় ইট উঠে গিয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হয় মারাত্মক জলাদ্ধতা। যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলেও চরম বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের।

রাস্তাটির এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং জরুরি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীরা। কৃষিনির্ভর এই এলাকার চাষিরা তাদের উৎপাদিত ফসল স্থানীয় বাজারে যথাসময়ে পরিবহন করতে পারছেন না, যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

গ্রামবাসীর তীব্র ভোগান্তি নিরসনে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে রাস্তাটি দ্রুত সংস্কার বা পাকা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews