
মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)
বুড়িচং উপজেলা যুবলীগ নেতা আদনান হায়দার (৪৬) মাদক সেবনের অভিযোগে বুধবার ১২ আগষ্ট রাতে থানা পুলিশ আটক করে। বুধবার রাতে বুড়িচং থানার এ এস আই আসাদুজ্জামান নুর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলা পুর গোমতী নদীর খেয়াঘাটের পাশে অভিযান চালিয়ে আদনান হায়দার কে আটক করে।
আটক আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ ছাড়া বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরো দুটি মামলা রয়েছে।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে। বৃহস্পতিবার ১৩ আগষ্ট আদনান হায়দার কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।