মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- আবেগঘন পরিবেশে যথাযথ সম্মান প্রদানের মধ্যদিয়ে পটুয়াখালী পৌরসভার সফল প্রশাসক স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান সহ সকলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার নতুন ভবনের সম্মেলন কক্ষে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আমিনুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. নিজাম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম, বিদায়ী সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ, পানি শাখার সহকারী প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ কামরুজ্জামান বুলবুল, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম। এ সময় অতিথি ছিলেন প্রশাসকের সুযোগ্য সহধর্মীনি ডাঃ খাদিজা আক্তারসহ পৌরসভার সকল শাখার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বিদায়ী প্রশাসক উপসচিব জুয়েল রানা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে,
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ভোলা পৌরসভা ও সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান বাখেরগঞ্জ পৌরসভায় যোগদান করবেন।