বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক…. ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বদলি হয়েও বদলাননি শিক্ষক রাকিবুল, গুরুতর অভিযোগ ‘সালিশে’ মীমাংসা নিয়ে প্রশ্ন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে অস্ত্রের মহড়া- সাংবাদিককে রামদার কোপ প্রধান শিক্ষককে বিদায় দিতে কান্নায় ভারী বিদ্যালয় প্রাঙ্গণ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বিমানের ত্রুটিতে রোমে যাত্রী দুর্ভোগ, প্রশাসনিক ব্যবস্থায় পদ হারালেন জনসংযোগ কর্মকর্তা বোশরা ইসলাম রাজউকের চূড়ান্ত নোটিশও কাজে আসেনি রাজধানীর মিরপুরের অবৈধ ভবন নির্মাণ করে অকুপেন্সী সার্টিফিকেট ছাড়াই বসবাস  লাগামহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত লৌহজংয়ের জনজীবন গাজীপুরে জনদুর্ভোগ কমাতে ৩ মেগা প্রকল্প 

প্রধান শিক্ষককে বিদায় দিতে কান্নায় ভারী বিদ্যালয় প্রাঙ্গণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

নড়াইল জেলা প্রতিনিধি:

 

মোঃ শওকত আলী

 

দীর্ঘ কর্মময় জীবনের সফল সমাপ্তিতে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান-কে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় পরিবার। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের উপস্থিতিতে বিদায়ের ক্ষণটি পরিণত হয় এক হৃদয়স্পর্শী মুহূর্তে।

 

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন। বক্তারা প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামানের সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয় শিক্ষার মান, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

 

প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী প্রধান শিক্ষকও আপ্লুত হয়ে পড়েন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কাটানো স্মৃতিগুলো তিনি আজীবন লালন করবেন।

 

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণ যেন শিক্ষক-শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালোবাসার এক অনন্য সাক্ষী হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews