রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে!  লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে! 

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

‎মোঃ আনিসুর রহমান শেলী কালিহাতী :

 

‎শিক্ষা আলো ছড়ায়, মাদক জীবন হারায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষকদের নিয়ে আয়োজিত এই সভায় মঞ্চে কোনো শিক্ষককে স্থান না দেওয়া এবং এক জ্যেষ্ঠ শিক্ষক নেতাকে প্রথম সারি থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক বিতর্ক ও শিক্ষক সমাজে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

‎রবিবার (১৬ আগস্ট) ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

 

‎প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অনুষ্ঠান হলেও মঞ্চে কোনো কলেজের অধ্যক্ষ বা কোনো স্তরের শিক্ষককে বসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়ালকে দর্শক সারির প্রথম সারিতে বসার পর সেখান থেকে সরিয়ে পেছনের সারিতে পাঠিয়ে দেওয়া হয়।

 

 

 

‎শিক্ষকদের সম্মানহানির এই ঘটনায় দর্শক সারিতে উপস্থিত শিক্ষক ও সুধীজনের মধ্যে তাৎক্ষণিক তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। সচেতন মহলের ধারণা, অসৎ উদ্দেশ্যে আয়োজিত এই সভায় পরিকল্পিতভাবে শিক্ষকদের অপমান ও অসম্মান করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য স্থানীয় সংসদ সদস্যের কাছে জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষকরা।

 

‎সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী থানার ওসি মোঃ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি,কারা নির্যাতিত বিএনপি নেতা অধ্যাপক এ.কে.এম. আব্দুল আউয়াল, ড্যাব নেতা ড. শাহ আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমীর আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, কালিহাতী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তারেক আহমেদ, সহদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

‎অধ্যক্ষ বা শিক্ষকদের মঞ্চে ঠাঁই না হওয়ার বিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি, শিক্ষক নেতা একেএম আব্দুল আউয়ালের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,শিক্ষকদের সভায় অধ্যক্ষ ও  শিক্ষকদের মঞ্চে আসন দেওয়া

 

‎ যথার্থ ছিলো।

 

‎এ বিষয়ে কালিহাতীর ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ” শিক্ষার মানোন্নয়ন  সভায় শিক্ষকদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে অধ্যক্ষ বা শিক্ষকদের স্থান না দিয়ে শিক্ষক  সমাজকে অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে এলেঙ্গা সরকারী শামসুল হক কলেজের অধ্যক্ষকেও মঞ্চে নেওয়া হয়নি ।অথচ অনেক অযাচিত লোকদের মঞ্চে দেখা গেছে ।

 

‎বিষয়টি নিয়ে দর্শকসারিতে থাকা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক গুঞ্জন শোনা গেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews