রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে!  লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি নড়াইল :

মোঃ শওকত আলী

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বেদখলে থাকা বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি অবশেষে সম্পূর্ণভাবে উদ্ধার করা হয়েছে।

আজ ১৬ আগস্ট ২০২৬ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদ শিকদারের আন্তরিক প্রচেষ্টা, দৃঢ় নেতৃত্ব ও সার্বিক তদারকির ফলে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে বিদ্যালয়ের সম্পত্তি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত জমির পরিমাণ ২৪.১২ শতক, যার দাগ নম্বর ১৫৩৪ এবং মৌজা: লক্ষ্মীপাশা। ইতোমধ্যে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হিসেবে চিহ্নিত করে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই জমি ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদ শিকদার বলেন, “বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় আমরা সবসময় সচেষ্ট। দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর একটি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, উদ্ধার হওয়া এই সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews