
নাটোর প্রতিনিধি
বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে বিআরটিসি বাস কাউন্টারে আ*ধি*প*ত্য বি*স্তা*রকে কেন্দ্র করে বিএনপি প্র*তি*প*ক্ষের হা*ম*লায় বনপাড়া পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন গুরুতর আ*হ*ত হয়েছেন। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চি*কি*ৎসা*ধী*ন রয়েছেন। একই সময় হা*ম*লায় গুরুতর আ*হ*ত হয়েছেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির। তার অবস্থা আ*শংকা*জ*ন*ক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও আ*হ*ত হয়েছেন বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ ও যুবদলের কর্মী আসলাম হোসেন। তাদের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভ*র্তি করা হয়েছে। এছাড়া বনপাড়া পৌর বিএনপির ৯ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধাসহ আরও ২ জন এ হামলায় আ*হ*ত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে চায়ের দোকানে বসে চা পান করছিলো হোসেন আলী ফকির সহ বেশ কয়েকজন নেতা-কর্মী। এ সময় ৩০/৪০ জনের একদল যুবক লা*ঠি-সোঁ*টা নিয়ে আ*ত*র্কি*ত হা*ম*লা চালায়। এতে র*ক্তা*ক্ত আ*হ*ত হয়ে মাটিতে লু*টি*য়ে পড়ে হোসেন আলী ফকির ও মমতাজউদ্দিন সেখ। পরে অদূরে দাঁড়িয়ে থাকা আকতার হোসেনের ওপর হা*ম*লা করে তারা। সেখানেও আকতার হোসেন র*ক্তা*ক্ত আ*হ*ত হয়ে মাটিতে লু*টি*য়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উ*দ্ধা*র করে হাসপাতালে প্রেরণ করে। হামলাকারীরা একটি চায়ের দোকান ও ৩টি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনার পর বনপাড়া পৌর শহরে চরম উ*ত্তে*জ*না বিরাজ করছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।