বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া, প্রস্তুতি প্রত্যক্ষ করলেন বেবিচক চেয়ারম্যান তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! ঝুটের দখলযুদ্ধ: অস্ত্রের মহড়া সাংবাদিকের ওপর হামলায় -গ্রেপ্তার ৩ রূপসার নৈহাটি ইউপিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা।  উত্তরা-১৪ তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী: কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় মোক্তাদির রহমান মেঘ  মিথ্যা অভিযোগের প্রতিবাদে পটুয়াখালীতে প্রভাষকের সংবাদ সম্মেলন বনপাড়া বাইপাসে বিএনপি প্রতিপক্ষের হামলায় ৩ বিএনপি নেতা সহ আহত-৫ নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা সড়কের বেহাল দশা: দুর্ভোগে হাজারো মানুষ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা উচ্ছেদ অভিযানের পরেও নিয়মবহির্ভূত ভাবে ভবন নির্মাণ করে ছাড়পত্র ছাড়াই বসবাস।। নীরব ভুমিকা রাজউক’র  গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলা: মানববন্ধন, গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

মিথ্যা অভিযোগের প্রতিবাদে পটুয়াখালীতে প্রভাষকের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর দশমিনা উপজেলায় মিথ্যা অভিযোগ ও সংবাদের বিরুদ্দে সংবাদ সম্মেলন করেছেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মহিউদ্দিন। বুধবার দুপুর ৩টায় প্রভাষক মো. মহিউদ্দিন তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

তিনি অভিযোগ করে বলেন, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের সহকারী শারীরিক শিক্ষক মো. বেল্লাল হোসেন দীর্ঘদিন পর্যন্ত আমার সাথে শত্রুতা পোষন করে আসছে। সেই শত্রুতার জের ধরে চলতি মাসের ৮ তারিখ কৃষি শিক্ষা ২য় পত্র এমসিকিউ পরীক্ষা শেষে আমি হল সুপার থাকায় ভারপ্রাপ্ত কেন্দ্র সচিবকে অবহিত করে অফিস কক্ষে বসে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ওএমআরএ রোলের ডিজিট সংশোধন করি। ওই অবস্থায় সহকারী শারীরিক শিক্ষক মো. বেল্লাল হোসেন শত্রুতা বশত পিছন থেকে আমার ছবি তুলে তার নিজ পত্রিকাসহ অন্যান্য মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদে উল্লেখ করে আমি নাকি ওএমআরএ উত্তর পত্র ভরাট করি। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

মহিউদ্দিন আরো বলেন, সহকারী শারীরিক শিক্ষক মো. বেল্লাল হোসেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজে বিগত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে যোগদান করে এবং ২০২৩ সালে মে মাসের ১ তারিখ ১০ গ্রেডে এমপিও ভূক্ত হয়। যার ইনডেক্স নং- (ঘ৫৬৮৫১৩২৫)। অথচ ওই শিক্ষক একই সময়ে উপজেলার দক্ষিণ দাসপাড়া আঃ গণি মহিলা দাখিল মাদ্রাসায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে ২০২৩ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত দুই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। একই সময়ে একাধিক প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তার বিরুদ্ধে মাউশিতে মামলা চলমান রয়েছে। এই বিষয়ে মামলা হওয়ার পর থেকেই আমাকে অভিযোগকারী হিসেবে সন্দেহ করে দীর্ঘদিন যাবৎ শত্রুতা পোষন করে আসছে।

এর আগে বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে জায়েদ ইকবাল খানের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মিলে প্রভাষক মহিউদ্দিনের বিরুদ্ধে একটি মানব বন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ফখরুজ্জামান বাদল, রুহুল আমীন মোল্লা, জায়েদ ইকবাল খান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews