শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে ডিবির অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ ৯ জন গ্রেপ্তার।।  সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ রূপসার শ্রমিক বিল্লাল বটিয়াঘাটায় শ্বশুর বাড়ি হতে নিখোঁজ,সুনির্দিষ্ট ব্যক্তিকে বিবাদী করে থানায় অভিযোগ শ্রাবণী শুক্লা দশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীতে মঙ্গল শোভাযাত্রা ও বস্ত্র বিতরণ গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২ নলছিটিতে ছুরিকাঘাতে মিন্টুকে হত্যাচেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা শাহজালালে সিআইআইডির টানা অভিযান: গোল্ড পেস্ট, ভ্যাপ, বিপুল মোবাইল-সিগারেট, মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার সঙ্গে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগ বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া, প্রস্তুতি প্রত্যক্ষ করলেন বেবিচক চেয়ারম্যান তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক!

গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে গজারিয়া থানাধীন জামালদী ফুটওভার ব্রিজের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত তোতা মিয়া নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারুল ভূসিয়া গ্রামের আমজাদ মিয়ার ছেলে। আহতরা হলেন: পিকআপ চালক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের নুরুজ্জামানের ছেলে রুমান আলী রনি (২৫) এবং চালকের সহকারী নিহত তোতা মিয়ার ভাই সোহাগ (৩৫)।

 

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। তীব্র ধাক্কায় পিকআপে থাকা এক যাত্রী ছিটকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ভেতরে আটকে পড়েন চালক ও সহকারী। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানার টহল পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, ‘দুর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপ দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews