শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে ডিবির অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ ৯ জন গ্রেপ্তার।।  সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ রূপসার শ্রমিক বিল্লাল বটিয়াঘাটায় শ্বশুর বাড়ি হতে নিখোঁজ,সুনির্দিষ্ট ব্যক্তিকে বিবাদী করে থানায় অভিযোগ শ্রাবণী শুক্লা দশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীতে মঙ্গল শোভাযাত্রা ও বস্ত্র বিতরণ গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২ নলছিটিতে ছুরিকাঘাতে মিন্টুকে হত্যাচেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা শাহজালালে সিআইআইডির টানা অভিযান: গোল্ড পেস্ট, ভ্যাপ, বিপুল মোবাইল-সিগারেট, মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিমসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার সঙ্গে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগ বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া, প্রস্তুতি প্রত্যক্ষ করলেন বেবিচক চেয়ারম্যান তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক!

রূপসার শ্রমিক বিল্লাল বটিয়াঘাটায় শ্বশুর বাড়ি হতে নিখোঁজ,সুনির্দিষ্ট ব্যক্তিকে বিবাদী করে থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার নেহালপুর গ্রামের ইটের ট্রলির শ্রমিক মোঃ বিল্লাল শেখ,পিতা মৃত মোসারফ শেখ। ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকালে বটিয়াঘাটা উপজেলার ভাতগাতী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। খাওয়া-দাওয়া শেষে শ্বশুর বাড়ির নিকটস্থ চায়ের দোকানে চা খেতে যেয়ে আর ঘরে ফিরে আসেনি। শ্বশুর বাড়ির লোকজন আশেপাশে খোঁজ খবর নিলে কেউ তার সন্ধান দিতে পারেনি। তবে একজন প্রত্যক্ষদর্শী তাকে একটি ঘরের পাড়ে হাঁটাহাঁটি করতে দেখেন বলে জানান। নিখোঁজ বিল্লালের শ্বশুর বাড়ির লোকজন আশেপাশের কোন খোঁজ না পেয়ে তার মা’কে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে বিল্লালের মা এবং বড় বোন শ্বশুর বাড়িতে পৌঁছালেও সারারাত বিল্লাল আর ফিরে আসেনি। পরবর্তীতে আজ বিল্লালের স্ত্রী লিমা বাদী হয়ে মিম খাতুন (২১) পিতা শাহাজাহান,গ্রাম-ভাতগাতী, বটিয়াঘাটা-কে বিবাদী করে থানায় অভিযোগ করেন। অভিযোগে জানা যায় মিম আক্তার প্রায়শই বিল্লালকে উক্ত্যক্ত করত এবং লিমাকে তালাক দিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিত ফলশ্রুতিতে বিল্লাল মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বিল্লালের শ্বশুর বেশ কয়েকবার মিমের পরিবারকে জানায় এবং ভবিষ্যতে এমন আচরণ না করতে অনুরোধ করেন।

যেহেতু শ্বশুর বাড়ির এলাকায় নিখোঁজ বিল্লালের মিম ছাড়া কারো সাথে কোন বিরোধ নেই সেহেতু সন্দেহের তীর মিমকে ঘিরেই। তার পরিবার দ্রুত নিখোঁজ বিল্লালকে খুঁজে পেতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা ও সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews