মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সত্য,সেবা, নীতি,ধর্ম জীবনের চারি কর্ম এ শ্লোগান নিয়ে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫২তম তিরোভাব শ্রাবনী শুক্লাদশমী ও ঝুলন পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় পুরানবাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ি হইতে শ্রীগুরু সঙ্ঘ ও মাতৃ সঙ্ঘ পটুয়াখালী শাখার উদ্যোগে ঢাক,ঢোল, বাধ্যযন্ত্র সহকারে রং-বেরংয়ের বস্ত্র পরিধান করে ভক্তি-শ্রদ্ধায় নারী- পুরুষের এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনঃরায় পুরানবাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে দুইশতাধিক দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।
উক্ত মঙ্গলশোভা যাত্রা ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীগুরু সঙ্ঘ পটুয়াখালী শাখার সভাপতি এ্যাড. কমল দত্ত, সাধারন সম্পাদক জগদীশ কর্মকার, সহসভাপতি শংকর বণিক, সহ সম্পাদক পিযুষ দাস, কোষাধ্যক্ষ এ্যাড. অরবিন্দ নাগ, সাংগঠনিক সম্পাদক অসিম দাস, চিন্ময় বণিক, বিকাশ চন্দ্র সাহা, মাতৃ সঙ্ঘ পটুয়াখালী শাখার সভাপতি পুষ্প রানী বণিক, সাধারন সম্পাদক সন্ধ্যা রানী কর্মকার, ১ নং সদস্য জয়ীতা রানী বণিকসহ শত শত নারী-পুরুষ ভক্তবৃন্দ।
ঝুলন পূর্ণিমা উপলক্ষে শনিবার শ্রীগুরু সঙ্ঘ ও মতৃসঙ্ঘের উদ্যোগে শনিবার পুরানবাজার শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়িতে ফ্রী চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে এ্যাডভোকেট কমল দত্তসহ অন্যরা জানান।