রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ খালি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে, চিকিৎসাসেবা স্থবির গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি/  পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালথায় জিপিএ ৫ প্রপ্তিতে সেরা বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয় সালথায় আওয়ামী সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা ঘরে পচে, বাজারে দাম নেই: সালথায় পেঁয়াজ চাষিদের নিরব কান্না অটোরিকশা ছিনতাই -চালক হত্যা, শোকে মায়েরও মৃত্যু; ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেপ্তার জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান, নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের প্রচার সম্পাদক পদে পুনরায় মনোনীত এস এম ওয়াহিদুল ইসলাম কুমিল্লার বুড়িচংয়ে ডিবির অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ ৯ জন গ্রেপ্তার।।  সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ

অটোরিকশা ছিনতাই -চালক হত্যা, শোকে মায়েরও মৃত্যু; ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আতাউর রহমান আতা (৬০)কে নির্মমভাবে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫)। মর্মান্তিক এ জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। এ ঘটনায় রাজীব খান (২৯), নকিবুল হাসান রাকিব (২৪) ও চোরাই অটোরিকশা কেনার অভিযোগে দোকান মালিক মো. কিবরিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

 

পিবিআই রোববার দুপুরে প্রেস ব্রফিংয়ে জানায়, গত ২০ আগস্ট বিকেলে আতাউর রহমান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে কাপাসিয়ার দক্ষিণগাঁও মির্জানগর এলাকায় একটি নির্জন কলাবাগানের পাশে তাকে রড ও হাতুড়ি দিয়ে আঘাত এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

 

গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা, হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও দড়িও জব্দ করা হয়েছে।

 

পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামিরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews