রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ খালি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে, চিকিৎসাসেবা স্থবির গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি/  পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালথায় জিপিএ ৫ প্রপ্তিতে সেরা বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয় সালথায় আওয়ামী সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা ঘরে পচে, বাজারে দাম নেই: সালথায় পেঁয়াজ চাষিদের নিরব কান্না অটোরিকশা ছিনতাই -চালক হত্যা, শোকে মায়েরও মৃত্যু; ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেপ্তার জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান, নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের প্রচার সম্পাদক পদে পুনরায় মনোনীত এস এম ওয়াহিদুল ইসলাম কুমিল্লার বুড়িচংয়ে ডিবির অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ ৯ জন গ্রেপ্তার।।  সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ

ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের প্রচার সম্পাদক পদে পুনরায় মনোনীত এস এম ওয়াহিদুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটিতে পুনরায় প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এস এম ওয়াহিদুল ইসলাম। এর আগে ২০২৫-২০২৬ সেশনেও তিনি একই দায়িত্ব পালন করেন।

 

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবারও তাকে মহানগর কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এস এম ওয়াহিদুল ইসলাম ২০০৯ সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হন। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও থানা শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এবং মহানগর সভাপতির দায়িত্বও পালন করেন।

 

দীর্ঘ সময় ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ছাত্র আন্দোলন থেকে বিদায় নেন তিনি। এরপর ইসলামী যুব আন্দোলনের সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের নতুন পর্যায়ের দায়িত্বশীল কর্মকাণ্ডে যুক্ত হন।

 

২০২১ সালে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মেট্রো সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে থানা শাখার সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রো সদর থানা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার কথা জানিয়েছেন এস এম ওয়াহিদুল ইসলাম। বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন তিনি।

 

এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে নিরাপত্তা ও রাজপথের শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে জানান তিনি।

 

বিশেষ করে তরুণদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন এস এম ওয়াহিদুল ইসলাম। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

নতুন সেশনে পুনরায় প্রচার সম্পাদকের দায়িত্ব পাওয়ার বিষয়ে এস এম ওয়াহিদুল ইসলাম বলেন, সংগঠন তার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের কার্যক্রম ও বার্তা পৌঁছে দেওয়াকে তিনি অগ্রাধিকার দিতে চান।

 

দীর্ঘ প্রায় দুই দশকের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন সেশনে মহানগরের প্রচার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews