রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

গাজীপুরে সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৩০০ ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী 

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক মোল্লা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২৩ আগস্ট) সদর থানাধীন গজারিয়াপাড়া গাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে থানার চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল গজারিয়াপাড়া গাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারেক মোল্লাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতার তারেক মোল্লা গাজীপুর মহানগরীর সদর থানাধীন গজারিয়াপাড়া গাজী মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ইসমাইল হোসেন মোল্লা এবং মায়ের নাম মৃত মরিয়ম বেগম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews