মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সারওয়াত সিরাজ শুক্লা কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ সালথায় ২০ লিটার মদসহ আটক ১ রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ।  নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার গাজীপুরে সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৩০০ ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী  কালিহাতীতে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ খালি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে, চিকিৎসাসেবা স্থবির গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি/  পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

রিপোর্টার: সোহেল রানা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে বিপুল পরিমাণ কুশ ও বিদেশি মদ পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন ভারতের নর্থ ২৪ পরগনার বাসিন্দা SANAWAR ALI (৩৬) ও IMTIAZ AHMED (৩৬)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহ হলে তাদের আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশির সময় কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড, চারটি স্মার্টফোন এবং ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন।

প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত কয়েকজন বাংলাদেশি সহযোগীকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ডিএনসি। তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews