মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সারওয়াত সিরাজ শুক্লা কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ সালথায় ২০ লিটার মদসহ আটক ১ রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ।  নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার গাজীপুরে সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৩০০ ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী  কালিহাতীতে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ খালি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে, চিকিৎসাসেবা স্থবির গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি/  পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালথায় ২০ লিটার মদসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবুল শেখ সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত নামের আরও এক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

 

সালথা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের জন্য সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খানের দিক নির্দেশনায় এবং এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে সালথা থানার পুলিশের একটি বিশেষ টিম উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ জানতে পারে, ওই এলাকার মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। পরে পুলিশের দলটি সুজাতের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

তবে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়। এ সময় বোতল ও কন্টেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতলে মদ এবং ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার ও ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews