মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ইস্টার্ন হাউজিংয়ে দুই ভবনের মালিককে কারণ দর্শানোর নোটিশ দিলেও করা হয়নি তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রাজধানীতে এএসআই ও তার সহযোগী ‎৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ‎ সালথায় আফছার মাতুব্বর ও বশির মাতুব্বরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহজালাল বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সারওয়াত সিরাজ শুক্লা কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ সালথায় ২০ লিটার মদসহ আটক ১ রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ।  নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

শাহজালাল বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

 

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি সড়কে এ অভিযান চালানো হয়।

 

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী ও ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উপস্থিতি দীর্ঘদিনের সমস্যা। তাদের কারণে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান চালানো হয়। গত কয়েক দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। আজকের ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে।

 

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে পাঠানো হয়েছে। আর প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews