বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মাহীন হাদীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই নতুন কমিটি ও পদায়ন অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর ইঞ্জিনিয়ার মাহীন হাদী জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন। একই সাথে মির্জাগঞ্জ উপজেলায় যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ইঞ্জিনিয়ার মাহীন হাদী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মির্জাগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।