
তানোর (রাজশাহী) প্রতিনিধি: জাকির হোসেন-টুটুল।
রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন (ইউপির) ৭নং ওয়ার্ড দেবীপুর গ্রামে একজন কে বাড়িতে আটকিয় রেখে চাঁদা দাবি করে, ১টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে; গত ৩০- আগষ্ট (রবিবার) বিকাল ৫-০০ মিনিটের দিকে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এর নির্দেশে এস.আই আজাহার আলী ও সঙ্গীয় ফোর্স সহ, তানোর উপজেলার তালন্দ ইউপি”র, দেবীপুর গ্রামে অভিযান পরিচালনা করে, জোহুরা বেগমের বাড়ি থেকে ভিকটিমসহ, চারজন কে আটক করা হয়। এসময় একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আজ ৩১- আগষ্ট (সোমবার) সকল ১০-৩০ মিনিটে ১নং আসামী, জোহুরা বেগম (৩৫) স্বামী আবুল হোসেন ধোলু (৪৫) ২নং বাচ্চু মন্ডল (৩৮) পিতামৃত ইয়াসিন মন্ডল, উভয় সং দেবীপুর থানা তানোর, ৩নং রাজু আহম্মেদ (২৮) পিতা মোঃ ইয়াসমিন শেখ, ৪নং মোছাম্মদ সুবর্ণা বিবি (২০) স্বামী মোঃ রাজু আহম্মেদ, উভয় সং বায়া ভোলাবাড়ি (হিমালয় কোল্ড স্টোর এর পাশে), থানা ইয়ারপোর্ট, সর্ব জেলা রাজশাহী দের থানায় হাজির পূর্বক মামলা রুজু করত বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ১টি মোটরসাইকেল নিয়ে পলাতক ৫নং আসামী, আবুল হোসেন (ধোলু) (৪৫) পিতা, আমজাদ হোসেন সাং আমশো কে অটোকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।