বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইল ও লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা রাণীশংকৈলে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! গ্যাস সঙ্কটে দেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা, দ্রুত চালুর দাবি তানোরে একজন কে বাড়িতে আটকিয়ে রেখে চাঁদা দাবি” #১টি মোটরসাইকেল চুরি! একদিনে শাহজালালে CIID-এর বি ও সি-শিফটের বড় অভিযান: ৬২৫ কার্টুন সিগারেট, বিপুল Whitening Serum, জর্দা ও লিকার আটক—মূল্য প্রায় ২৮ লাখ টাকা

লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার

 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. কালী শংকর পাল, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা,

লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহানুল ইসলাম, পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, লৌহজং উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার, লৌহজং পল্লী বিদ্যূৎ সমিতির (ডিজিএম) মো. মনসুর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি,উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা, কোস্ট গার্ড কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমূখ।

এছাড়াও লৌহজং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews