মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল ও লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা রাণীশংকৈলে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! গ্যাস সঙ্কটে দেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা, দ্রুত চালুর দাবি তানোরে একজন কে বাড়িতে আটকিয়ে রেখে চাঁদা দাবি” #১টি মোটরসাইকেল চুরি! একদিনে শাহজালালে CIID-এর বি ও সি-শিফটের বড় অভিযান: ৬২৫ কার্টুন সিগারেট, বিপুল Whitening Serum, জর্দা ও লিকার আটক—মূল্য প্রায় ২৮ লাখ টাকা

শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

রিপোর্টার: সোহেল রানা

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) রাতে তৃতীয় টার্মিনাল এলাকায় পেট্রোল ডিউটির সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।

এ ঘটনায় আহত আরও চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, পেট্রোল ডিউটির সময় তাদের সঙ্গে কোনো যানবাহনের সংঘর্ষ হয়েছিল কি না কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews