রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

টাঙ্গাইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী



 

:

 

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক মামলায় সাজা পাওয়ার পর জামিনে এসে এসআই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে পুলিশ সুপারে নিটক অভিযোগ করেছেন পুরা সালাম নামে এক আসামি। তিনি উপজেলার বল্লা চকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। তবে পুলিশ বলছে, পুরা সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।তিনি মাদক বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, কালিহাতী থানার এসআই আসাদুজ্জামান আসাদ বল্লা ভিটে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করেন। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ জনকে আইনের আওতায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৪/৮/২০২৬ তারিখে বল্লা চকপাড়া গ্রামের সালামকে মাদকসহ আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারে ভাম্যমান আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এরপর সালাম জামিনে এসে পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জন্য এসআই আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান করতে গেলে যদি মাদক ব্যবসায়ীরা পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন, তাহলে মাদক নির্মূল করা সম্ভব হবে কীভাবে? মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আইন অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী যাতে আইনের ফাঁক গলে মাদক ব্যবসা চালিয়ে যেতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews