বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ।। মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ বায়না সূত্রে জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমির মালিকানা দাবি। মাদারীপুরে ৮০ বছরের বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বের করে  আসামি গ্রেপ্তার না হওয়ায় আরো বেপরোয়া মাহাবুব ও হারমালা, প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ  পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নড়াইল ও লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তিতাস মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে র‍্যালী শেষ। সেখানে শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা এ্যাড. আল আমিন সুজনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সাঈদ তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এ্যাড. আনিচুর রহমান আনিচ,  কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সভায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সহিদুল ইসলাম।

 

 

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক  পিপি অ্যাড.মুজিবর রহমান টোটোন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews