বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ।। মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ বায়না সূত্রে জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমির মালিকানা দাবি। মাদারীপুরে ৮০ বছরের বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বের করে  আসামি গ্রেপ্তার না হওয়ায় আরো বেপরোয়া মাহাবুব ও হারমালা, প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ  পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নড়াইল ও লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ।। মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

 

 

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে ঘোড়দৌড় বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয় মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। কর্মীদের হাত ধোয়ার জন্যও কোনো সাবানের ব্যবস্থা রাখা হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews