বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে পদ্মায় আকস্মিক ভাঙন।।আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ রূপসার শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আরিফ মোল্যা।  লৌহজংয়ে বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার গজারিয়ায় পরকীয়ার ও মারধরের অভিযোগে স্ত্রী সংবাদ সম্মেলন গাজীপুরে হত্যার ২৭ দিন পর – কঙ্কাল উদ্ধার, হত্যাকারী ২ জন গ্রেপ্তার লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাজধানীর মিরপুরের বড়বাগে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা ভবন নির্মাণ  ফৌজদারী অপরাধের উপাদান থাকলেও ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে করা হয়নি ফৌজদারি মামলা লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ।। মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ

গজারিয়ায় পরকীয়ার ও মারধরের অভিযোগে স্ত্রী সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা স্বামী আকরাম হোসেনের সঙ্গে গুলশানা নামে এক নারীর পরকীয়ার অভিযোগ উঠেছে। স্ত্রী সেলিনা দাবি করেছেন, পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরার পর স্বামী ও ওই নারী মিলে তাকে মারধর করেছেন।

 

গজারিয়া উপজেলা ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সম্মতি মার্কেটের দ্বিতীয় তালা সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনায় নিজের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্ত্রী সেলিনা।

 

সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগ করে বলেন, তার স্বামী আকরাম হোসেন দীর্ঘদিন ধরে গুলশানা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করেন এবং একপর্যায়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর স্বামী আকরাম হোসেন ও গুলশানা একত্রিত হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

সেলিনা আরও বলেন, ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,গতকাল এমন একটা খবর আমি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাই নাই,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews