আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য আরিফ মোল্যা। আরিফ মোল্যা ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর এলাকার মরহুম আলতাফ মোল্লার একজন কৃতি সন্তান। এছাড়াও তিনি দৈনিক গণ তদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার আঃ মান্নান এর ভগ্নিপতি। বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মোল্যা দীর্ঘদিন ধরে ত শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষার মানোন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
এ সময় আরিফ মোল্যা তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং ঘাটভোগ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।