সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তিন ফসলি জমিতে খাদ্যগুদাম না করার দাবি শিবগঞ্জে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন দ্রুত ব্যাগেজ সরবরাহে প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ডের সমন্বয়ের নির্দেশ বুড়িচংয়ে কুমিল্লা -৫ আসনের এমপি কে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত..  কুমিল্লার ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ০৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার উলিপুরের গোড়াই পিয়ার পিয়ারীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ বিমান বাংলাদেশের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছে মিলল ১৪ কেজি স্বর্ণ লৌহজংয়ে পদ্মায় আকস্মিক ভাঙন।।আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ রূপসার শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আরিফ মোল্যা।  লৌহজংয়ে বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার গজারিয়ায় পরকীয়ার ও মারধরের অভিযোগে স্ত্রী সংবাদ সম্মেলন

তিন ফসলি জমিতে খাদ্যগুদাম না করার দাবি শিবগঞ্জে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষিজমি বাঁচিয়ে বিকল্প স্থানে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। সিদ্ধান্তটি বাতিলের দাবিতে তারা এক প্রতিবাদী মানববন্ধন ও র‍্যালির আয়োজন করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবগঞ্জের আটমুল ও কিচক ইউনিয়নের আপসন হিমাদ্রী কোল্ড স্টোরের পশ্চিম পাশের প্রায় ১০৫ বিঘা কৃষিজমি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রস্তাবিত খাদ্যগুদামের জন্য নির্ধারিত ১০৫ বিঘা জমি অত্যন্ত উর্বর। এখানে বছরে তিনটি ভিন্ন ফসল উৎপন্ন হয়, যা স্থানীয় খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের আয়ের প্রধান উৎস। দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করতে আবাদি জমি রক্ষা করা অপরিহার্য। এমন উর্বর জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিলে তা কৃষিখাতের জন্য আত্মঘাতী হবে।

মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন সাদুরিয়া গ্রামের মুনসুর রহমান, মৌলানা মো. সানাউল্লাহ, মিনহাজুল ইসলাম, কৃষক আব্দুল আলিম, সানোয়ার হোসেন, সাইদুল ইসলাম এবং আপসন গ্রামের মোকাররম হোসেন, মাহাবুল ইসলাম, কৃষক মো. মোজা, এরশাদুল ইসলাম, আলহাজ আব্দুল কাদের, আলাউদ্দিন, মাসুদ, আতাউল্লাহ, নুরুল ইসলাম, আজিজার রহমান, আলহাজ তৈয়ব আলী ও কৃষক আবুল বাসারসহ আরও অনেকে।

বক্তব্যে আপসন গ্রামের মোকাররম হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন, “সরকার এই তিন ফসলি জমি নিয়ে নিলে আমরা চাষাবাদ করব কোথায়? জীবিকা ও ভবিষ্যতের কথা ভেবে এই জমি রক্ষা করতেই হবে।”

একই গ্রামের মাহাবুল ইসলাম বলেন, “এই জমির ওপরই আমাদের সংসার চলে। জমি হাতছাড়া হলে পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাবে।”

কৃষক মো. মোজা হুশিয়ারি দিয়ে বলেন, “জীবিকার একমাত্র অবলম্বন এই জমি বাঁচাতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

সমাবেশ থেকে কৃষকেরা স্পষ্ট বার্তা দেন—তিন ফসলি জমি ধ্বংস করে কোনো খাদ্যগুদাম নয়, বরং অনাবাদি বা বিকল্প স্থানে এটি নির্মাণ করতে হবে। কৃষকদের স্বার্থ ও মতামতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews