মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন টাঙ্গাইলে বছরের পর বছর অবহেলায় কাঁচা সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী তিন ফসলি জমিতে খাদ্যগুদাম না করার দাবি শিবগঞ্জে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন দ্রুত ব্যাগেজ সরবরাহে প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ডের সমন্বয়ের নির্দেশ বুড়িচংয়ে কুমিল্লা -৫ আসনের এমপি কে খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত..  কুমিল্লার ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ০৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার উলিপুরের গোড়াই পিয়ার পিয়ারীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও বিএনপি নেতা মো. সরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক মোল্যা ও সরোয়ার একই পক্ষের হওয়ায় নতুন মাত্রা যোগ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হন। পরে উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

 

সংঘর্ষের বিষয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া যায়নি।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews