বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

রিপোর্টার, সোহেল রানা ।

‎রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— সাজু মজুমদার, অন্তর রহমান ওরফে অনু, পারভেজ এবং বাবু ওরফে সেন্টু।

‎আজ বুধবার দুপুরে প্রেস বিফিং এর মাধ্যমে পুলিশ জানায়, চাঁদাবাজির উদ্দেশ্যে এক পথচারীকে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়। আসামিরা অত্যন্ত চতুর হওয়ায় বারবার অবস্থান পরিবর্তন করলেও, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ও জামালপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

‎পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসা থেকে উদ্ধার করা হয় একটি মেড ইন ইউএসএ বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিন। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সটঃ  মির্জা তারেক আহমেদ বেগ

‎উপ-পুলিশ কমিশনার, উত্তরা বিভাগ, ডিএমপি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews