শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন  রূপসায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।  গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল পরিষ্কারে মাঠে…: প্রতিমন্ত্রী টুকু মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে- সংবাদ সম্মেলন অনিবার্য কারণে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান স্থগিত শিবগঞ্জে দুই স্কুলে বাস বিতরণ, দুর্ঘটনায় পা হারানো মেধাবী মাহফুজকে কৃত্রিম পা উপহার প্রতিমন্ত্রীর’ টাঙ্গাইলে বাঁশের পণ্যে জীবিকা নির্ভর চাঁনমিয়ার সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন 

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরই গাজীপুর মহানগরীর শ্মশানমন্দিরের মোড়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়।

 

জনস্বাস্থ্য রক্ষা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ কার্যক্রমের শুরু।

 

গাজীপুরে জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ব্যাপক পরিসরে পরিচ্ছন্নতার এ অভিযান শুরু করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে গাজীপুরেও এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনী শেষে গাজীপুর মহানগরীর শ্মশানঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, সিভিল সার্জন মামুনুর রশিদ, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান, সদর ইউএনও সাজ্জাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়া।

 

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট, বিএনসিসি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী পর্ব শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাদের অংশগ্রহণে মহানগরীর শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড় এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অথিতিবৃন্দ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হয়।

 

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, আগামী তিন মাসের মধ্যে পুরো জেলার আনাচে-কানাচে জমে থাকা সমস্ত বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে কঠোর বার্তা দিয়ে তিনি সতর্ক করেন যে, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় না থাকলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।

 

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাখতে হবে। তিনি বলেন, জিএমপির সকল ইউনিট আজ থেকে এ পরিচ্ছন্নতা কর্মসুচীকে সর্বাত্বকভাবে সহযোগিতা করবে।

 

সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গু যাতে আর না বাড়ে সে জন্য আমরা গাজীপুর সিটি করপোরেশন ৫৭টি ওয়ার্ড ও ৮টি জোনে কাজ করছি। জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা ডেঙ্গ কোথায় কিভাবে জন্মায় সে বিষয়ে সচনেনতা বাড়াতে কাজ করছি। এডিসের লার্ভা নিধনে আমরা স্প্রে ও অন্যান্য ওষুধ ছিটানোর কাজ করছি। সকলের অংশ গ্রহণে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সফল হবো।

 

প্রধানমন্ত্রী আহবানে সাড়া দিয়ে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পরিচালিত এ অভিযানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন গাজীপুরের স্থানীয় বাসিন্দারা। সুন্দর ও বাসযোগ্য গাজীপুর গঠনে তারা সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews