সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু অপরাধ দমনে কঠোর বার্তা, পরের সভায় জবাবদিহি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত মানিকগঞ্জে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার বি.কে. বাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মোবাইল ছিনতাই যেন নিত্যদিনের স্বাভাবিক চিত্র মুন্সীগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন  রূপসায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।  গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ 

মানিকগঞ্জে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

উজ্জল হোসেন

মানিকগঞ্জ প্রতিনিধি

 

মানিকগঞ্জ সদর উপজেলার চর বিরাটি এলাকায় অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চর বিরাটি এলাকায় সাখাওয়াত হোসেনের বসতবাড়ির পাশের পুকুরের দক্ষিণ পাড়ে একটি দোচালা টং ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ১০০ টাকা।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চর বিরাটি এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাফর ইকবাল (৩১) ও মো. রুবেল রানা (৪১), আটিগ্রাম হাইস্কুলের পেছনের এলাকার বাবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩২), আটিগ্রাম কুঠি এলাকার আবু সাঈদ খানের ছেলে মো. আরাফ ফাইয়াজ (২১) এবং একই এলাকার শামছুল হকের ছেলে মো. ফাহিম আহমেদ রনি (১৯)।

 

ডিবি জানায়, অভিযানের সময় জাফর ইকবালের কাছ থেকে ২৫ পিস, রুবেল রানার কাছ থেকে ১০ পিস, রাজন মিয়ার কাছ থেকে ১২ পিস, আরাফ ফাইয়াজের কাছ থেকে ১০ পিস এবং ফাহিম আহমেদ রনির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ডিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জাফর ইকবালের বিরুদ্ধে আটটি ও রুবেল রানার বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে। এছাড়া রাজন মিয়ার বিরুদ্ধে অন্যান্য ধারায় একটি এবং আরাফ ফাইয়াজের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

 

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের (বিপিএম-সেবা) দিকনির্দেশনায় এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

 

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews