সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরেদীর্ঘদিনের কষ্টের অবসান, তৈরি হচ্ছে নিরাপদ আশ্রয় ও স্বাবলম্বিতার নতুন পথ গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন ৫ বছরের প্রেমের পরিণতি, ডলি হত্যা মামলার রহস্য উদঘাটনে -পিবিআই এর বড় সাফল্য  গাজীপুরে এক হাজার পিস কুপিজেসিক ইনজেকশন -তিন কারবারি গ্রেপ্তার শাহজালালে তিন আন্তর্জাতিক ফ্লাইটে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে আটক নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু অপরাধ দমনে কঠোর বার্তা, পরের সভায় জবাবদিহি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত

ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী ছেলে সাইফুল ইসলাম (২১) পলাশকে ডাকাতি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে এমন অভিযোগ তুলে মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা মোখলেসুর রহমান (৫০)।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব উলিপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার ভায়রা ভাই মো. রাজু মিয়া (৫৩) উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছেলে সাইফুল ইসলাম পলাশের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।

 

তার দাবি, মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং তার ছেলে নির্দোষ প্রমাণিত হবে।

 

মোখলেসুর রহমান জানান, তার ছেলে সাইফুল ইসলাম পলাশ উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ারপাড় কওমি মাদ্রাসার শিক্ষার্থী। পাশাপাশি তিনি দুটি মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করছেন।

 

মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক লোকমান হাকিম জানাম, পারিবারিক বিরোধের ঘটনার দিন সাইফুল ইসলাম পলাশ মাদ্রাসাতেই অবস্থান করছিলেন। একই দাবি করেন তার কয়েকজন সহপাঠী। তারা সাইফুলকে নম্র, ভদ্র ও ভালো শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন, ঘটনার দিন তিনি মাদ্রাসায় ছিলেন।

 

সংবাদ সম্মেলনে মো. মোখলেসুর রহমান বলেন, “আমার ছেলে একজন শিক্ষার্থী ও মসজিদের ইমাম। তাকে পারিবারিক বিরোধের জেরে ডাকাতি মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আমার ছেলেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”

 

এ সময় পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews