বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তানোরে চাউল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বিজন সাহার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে  আবেদন গ্রহণে অনীহা; তদন্তের দাবি ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর আউলিয়াপুর নূরে মদিনা কমপ্লেক্সে ফলের চারাগাছ বিতরণ বন্যার আগেই সতর্ক হবে মানুষ, উলিপুরে প্রভাতী প্রকল্পের সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন কপালভেড়া এলাকার (১নং ওয়ার্ড, ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন) মোঃ অন্নাত খানের ছেলে মোঃ বশির খান (৪২) এবং একই এলাকার প্রয়াত ওহাব আলী খানের ছেলে মোঃ নেছার খান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও বিশেষ টহল অভিযানে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১২টায় (১৫ সেপ্টেম্বর) কপালভেড়া আবাসনের দক্ষিণ পাশের বশির খানের মাছের ঘেরে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ঘেরের ভেতরে থাকা টিনশেড ঘরের এক কোণে রাখা মাছের খাবারের বস্তার নিচ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত দুটি সানলাইট ব্র্যান্ডের লাইটার, একটি প্লাস্টিকের বোতলের মুখ, একটি ২ টাকার ও একটি ৫ টাকার নোট এবং ৬টি ফয়েল পেপার উদ্ধার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews