
মোঃ আনিসুর রহমান শেলী :
কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী, লুৎফর রহমান লেনিন, নুরুজ্জামান আহমেদ, আশিকুর রহমান, মিথুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ মিয়া, হায়দার আলী, মাসুদ, শাকিল খান, খোকন, আল মামুন ও দোলেয়ার, শ্রমিক দলের পৌর সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, বিএনপি’ র কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।