বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিকতা: কেরানীগঞ্জ থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর রাজধানীর পূর্ব ভাষানটেকে নিয়মবহির্ভূত ৬টি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান  দুইটির বিদ্যুৎ মিটার কাটাসহ ভবনগুলোর ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণের অঙ্গিকার কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার  কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তানোরে চাউল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর, অবরুদ্ধ ৭ পরিবার আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আ.লীগের ৩১ নেতাকর্মী আটক

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিকতা: কেরানীগঞ্জ থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকা থেকে কান্নাজড়িত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া শিশুরা হলো— ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্টান বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে রাব্বি (১০), হানিফের ছেলে জাহিদুল ইসলাম (১১) এবং রিয়াজুল ইসলামের যমজ দুই ছেলে হাসান (১১) ও হোসাইন (১১)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকা থেকে তেঘরিয়া রেল স্টেশন যায় এই চার শিশু। সেখান থেকে ট্রেনের টিকিট কেটে তারা মাওয়া রেল স্টেশনে নামে। সাথে থাকা মাত্র ২০০ টাকা নিয়ে তারা মাওয়া ঘাটে ঘোরাঘুরি করতে থাকে। একপর্যায়ে সাথে থাকা সব টাকা শেষ হয়ে গেলে তারা আর বাড়ি ফিরতে পারছিল না। পরে সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় তারা কান্নাকাটি শুরু করলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া চার শিশুকে মঙ্গলবার রাতে চন্দ্রের বাড়ি বাজার এলাকা থেকে উদ্ধার করে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ। পরে শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই চার শিশুকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

 

এদিকে সন্তানদের হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়া তিন পরিবারের সদস্যরা থানায় এসে তাদের ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শিশুদের নিরাপদে ফিরে পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের এই দ্রুত ও মানবিক উদ্যোগে পুলিশের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews