রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন  সাফল্যের মুকুটে নতুন পালক: প্রথম আলোর সংবর্ধনা পেলেন নাজিফা খান রাজধানীর কাফরুল এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানের পরও নির্দেশ উপেক্ষা করে মাতৃছায়া প্রপারটিসের ভবনে অতিরিক্ত তলা নির্মাণকাজ অব্যাহত ডেভেলপার কোম্পানি ও ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে করা হয়নি ফৌজদারি মামলা! গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত

চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতা:

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের তিনমাথা সড়কের মোড়ে কয়েক দিন ধরে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে—এমন দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কথিত ‘ভূতের আতঙ্ক’ থেকে গ্রামবাসীকে নিরাপদ রাখতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৬০০ মানুষ অংশ নেন।

স্থানীয়দের ভাষ্য, কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের পাশের তিন রাস্তার মোড়ে কয়েক দিন আগে রাতে এক ব্যক্তিকে অজ্ঞাত কোনো বস্তু পুকুরে ফেলে দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন।

এ ছাড়া রাতে চলাচলের সময় ওই সড়কে সাপ, বিড়ালসহ বিভিন্ন ধরনের অস্বাভাবিক বস্তু দেখা যায় বলেও দাবি করেন এলাকাবাসী। তাদের ভাষ্য, চোখের সামনে এসব বস্তু দেখা গেলেও কিছুক্ষণ পর সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। এসব ঘটনাকে কেউ কেউ ভূত বা জিনের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন।

স্থানীয় বাসিন্দা ইসমাইল জানান, কয়েক দিনের এসব ঘটনার পর গ্রামের মুরব্বি ও এলাকাবাসী একত্রিত হয়ে চাল-ডাল সংগ্রহ করেন। শনিবার সকাল থেকেই খিচুড়ি রান্না ও মিলাদ মাহফিলের প্রস্তুতি শুরু হয়। সন্ধ্যার পর প্রায় ৬০০ মানুষ মিলাদ মাহফিলে অংশ নেন এবং পরে তাবারক নিয়ে বাড়ি ফেরেন।

ইসমাইল বলেন, ‘ভূত বলে কিছু না থাকলেও জিন থাকতে পারে। তাই ইসলামী শরিয়াহ অনুযায়ী মিলাদ পড়িয়ে এসব বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়েছে।’

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও ব্যঙ্গাত্মক নানা ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যও করছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

লুৎফর রহমান হীরা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

 

তাং ২৭-০৯-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews