পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অত্যন্ত জাঁকালো ও আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরেফুর রহমান । নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছায় তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন তিনি।
নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর এ আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাতে শিক্ষকদের দিকনির্দেশনামূলক সেশন। আনন্দ, উদ্দীপনা ও প্রত্যাশার আবহে সমাপ্ত হয় নবীন বরণ অনুষ্ঠানটি।
নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও সম্ভাবনার পথে নবীন শিক্ষার্থীদের পথচলা হোক সাফল্যমণ্ডিত।পদ্মা ক্যান্টনমেন্টের শিক্ষাঙ্গনে তাদের আগমন হোক জ্ঞান, নৈতিকতা ও সাফল্যের এক নতুন অধ্যায়ের সূচনা। এ প্রত্যাশা ব্যক্ত করেন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে.কর্নেল সিনথিয়া সারমিন ।