ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের দুই দিন মেয়াদী এক বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো: মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশ লাইন্স সূত্র জানায়, এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পুলিশের অন্যান্য ইউনিট থেকে আসা মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখা, নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক হওয়া এবং সর্বোপরি একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম, সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।