ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মো. শাহআলম সহকারী উপ-পরিদর্শক—এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) তাঁকে আনুষ্ঠানিকভাবে এই নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত এই সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করান মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম, পিপিএম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি বাংলাদেশ পুলিশের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং জনসেবায় সর্বোচ্চ মান বজায় রাখতে তিনি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।